calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / এখন আমার পরিচয় শুধুই অভিনেত্রী’ : মাহিয়া মাহি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

এখন আমার পরিচয় শুধুই অভিনেত্রী’ : মাহিয়া মাহি

এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী।’ রাজনীতি নিয়ে কথা বলতে চাইলে এভাবেই বলতে হচ্ছে মাহিয়া মাহিকে। অথচ বর্ণিল ছিল তার ক্যারিয়ার। অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। বলা চলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ • দুপুর ১২:০৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮০৭ বার পঠিত

মাহির প্রথম সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন সবাই। প্রযোজক-পরিবেশকেরা স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়ে, ভবিষ্যতে তিনি সেরা নায়িকা হবেন। সেই প্রশংসা ও স্বপ্নের প্রতি কি সুবিচার করেছেন মাহি? প্রায়ই সে আলোচনা শোনা যায় ফিল্মের আড্ডাগুলোতে। কেউ কেউ বলছেন, মাহি আসলে তার গন্তব্যে পৌঁছতে গিয়ে ভুলে পথে হেঁটেছেন। আবার কেউ বলছেন, অভিনয়ে মনোযোগী হলে আবারও ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবেন তিনি।


আজ (২৭ অক্টোবর) মাহিয়া মাহির জন্মদিন। শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে জানতে চাওয়া হয় আজকের দিনটির উদযাপনী পরিকল্পনা। মাহি বলেন, ‘আমি আসলে কখনই জন্মদিন উদযাপন করি না। যেহেতু ফারিশ (মাহির ছেলে) আছে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাব। ওর সঙ্গে হয়তো একটু কেক কাটব। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই।’


একসময় অনেক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মাহি। কিন্তু এখন? এখনকার ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে মাহি বলেন, ‘বেশ কয়েকটা কাজ নিয়ে কথা চলছে। কোনোটাই চূড়ান্ত হয়নি। দেশের যে অবস্থা ছিল, তা একটু একটু করে উত্তরণের দিকে যাচ্ছে। আস্তে আস্তে সব কিছু স্থিতিশীল হচ্ছে। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারব।’


মাহিয়া মাহি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ছিলেন অভিনেত্রী। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জিততে পারেননি। এখনকার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী।’