calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / দীপিকা-রণবীর অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন , জানালেন নামও
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

দীপিকা-রণবীর অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন , জানালেন নামও

গত ৮ সেপ্টেম্বর ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। আর কয়েকদিনের মধ্যেই দুমাস বয়স হয়ে যাবে বলিউডের পাওয়ার কাপল খ্যাত তারকা দম্পতির ছোট্ট সোনামনির। জন্মের পর থেকে দীপিকা একবারের জন্যও সামনে আনেনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ নভেম্বর ২০২৪ • দুপুর ১২:৫৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫২ বার পঠিত

তবে মুখের নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। লাল কাপড়ের ওপর শুয়ে রয়েছে জরির কাজ করা পাজামা পরা দুটি পা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।’

এই পোস্ট করার পর থেকেই তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকারা তাদের শুভকামনা জানিয়েছেন।

মেয়ে হওয়ার পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা ও রণবীর। শোনা যাচ্ছে, দীপিকা তার মেয়ের জন্য কোনো সহকারি রাখেননি। নিজের হাতেই নাকি মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। সন্তানকে নিয়ে ঘরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বায়ো বদলে ফেলেছিলেন দীপিকা।

সেখানে লেখা ছিল, ‘খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।’ বোঝাই যাচ্ছে, দীপিকা নিজের হাতেই সন্তানের সব কাজ করছেন।

অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়ও শুটিং করেছেন দীপিকা। সেই সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে।