এ ছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘দিলে লাগে টান’ নামে আরও একটি গান। গানটির কথা ও সুর করেছেন ওয়াহিদ হাসান। যেখান সালমার সাথে কন্ঠ দিয়েছেন জাকির হোসেন। তাছাড়াও আরও চার-পাঁচটি মৌলিক গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন সালমা।।
নতুন গানের বিষয়ে সালমা বলেন, 'একজন শিল্পী হিসেবে স্টেজ শোতে গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ স্টেজ শোতে সরাসরি শ্রোতা দর্শকের প্রতিক্রিয়া পাওয়ায়। টিভিতে লাইভ শোতেও কিছুটা প্রতিক্রিয়া মেলে। তবে সেটা স্টেজ শোর চেয়ে অনেক কম।
আবার শিল্পী হিসেবে নতুন নতুন মৌলিক গান প্রকাশেও আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কারণ অনেক গীতিকার, সুরকার আছেন যারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের কাজগুলো কথা ও সুর ভালো লাগলে আমি পরম স্বাচ্ছন্দ্যতা নিয়েই করে থাকি।'