calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সিয়াম আবারও শুভেচ্ছাদূত হলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সিয়াম আবারও শুভেচ্ছাদূত হলেন

বর্তমানে নতুন কোনো সিনেমার কাজ করছেন না সিয়াম আহমেদ। তবে বসে নেই তিনি। সিনেমার পাশাপাশি কর্পোরেট দুনিয়ায় এ নায়কের বিচরণ রয়েছে। বিজ্ঞাপনের শুটিং ও বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবে রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগেও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৪:১৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

এদিকে সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠানেও শুভেচ্ছাদূত হিসাবে যুক্ত হন তিনি। এর কয়েক সপ্তাহ না পেরোতেই নতুন আরও একটি প্রতিষ্ঠানে শুভেচ্ছাদূত হিসাবে দায়িত্ব নিয়েছেন এ নায়ক। স্টেইনলেস স্টিল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তিও সারেন। 

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘নতুন এ পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রতিষ্ঠানটির কাজের ধরন আমার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ। তাই এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া।’ 

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম অভিনীত ‘জংলি’ নামে একটি সিনেমা। এম রাহিম পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েও অবশেষে পিছিয়ে যায়। কবে নাগাদ এটি মুক্তি পাবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংশ্লিষ্টরা। 

এদিকে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি সিনেমায় কাজ করার কথা শোনা যাচ্ছে সিয়ামের। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

tag ট্যাগ: #সিয়াম