calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / চিত্রনায়িকা ববি বর পেলেই কবুল বলবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

চিত্রনায়িকা ববি বর পেলেই কবুল বলবেন

নতুন সিনেমায় নাম লিখালেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নাম ‘বউ’। এটি নির্মাণ করছেন কে এ নিলয়। সিনেমাতে ববির বিপরীতে দেখা যাবে ডি এ তায়েব।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ • দুপুর ০১:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৬ বার পঠিত

সম্প্রতি এফডিসিতে এর মহরত অনুষ্ঠিত হয়। এদিন সিনেমার পাশাপাশি নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন ববি। জানান, বর পেলেই বিয়ে করবেন তিনি।‘বউ’র মহরতে অনেকেই এই নায়িকার কাছে তার বিয়ের প্রসঙ্গে জানতে চান। উত্তরে ববি বলেন, ‘বর পেলেই বিয়ে!’এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে পড়েছে। এ প্রসঙ্গে ববির ভাষ্য, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

নতুন সিনেমা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সবার ভালো লাগবে।’

মহরতে নির্মাতা কে এ নিলয় জানান, চলতি মাসের শেষদিকে সিনেমার শুটিং শুরু হবে। টানা শুটিং করে শেষ করা হবে এর দৃশ্যধারণের কাজ। আর নতুন বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে।

উল্লেখ্য, ববিকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’তে। এর নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়। সেসময় পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।