ছবির শুটিং শুরু হতে পারে এপ্রিলে। পরিচালক সুজন বড়ুয়া জানান, সাইন্স ফিকশনের পাশাপাশি ফ্যান্টাসি রোমান্টিকতাও থাকবে।
সুজন বড়ুয়া জানান, গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়নি। নিউরোসায়েন্স ও মনস্তাত্ত্বিক অনেক বিষয় উঠে আসবে। দুই মাস ধরে তিনি এই গল্প ও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। সিনেমার নায়ক এখনো নিশ্চিত হয়নি। কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রথমসারীর কাউকে হয়তো নেয়া হবে।