শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, “আজকের দিনের প্রথম ভাগের আপডেট: ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক আবারো নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।”
এ মন্তব্যের জবাবে খানিকটা মজা করে মেহের আফরোজ শাওন লিখেন, “যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় কি যেন নাই!”
আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চে করছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।