calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পরীমনি খোলা চুল আর নো মেকআপ লুকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরীমনি খোলা চুল আর নো মেকআপ লুকে

ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই নিজের ভিডিও-ছবি দিয়ে ভক্ত-অনুরাগীর নজর কাড়েন তিনি। এবার পরীমনির নতুন একটি ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ • দুপুর ১২:৩৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন জবা ফুলের ইমোজি। ছবির সঙ্গে মিউজিকও যুক্ত করেন।

ছবিগুলোয় দেখা যায়, পরীমনির পরনে রয়েছে গোলাপি রঙের হুডি। জবা গাছ ধরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অবলোকন করেন তিনি। খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমনিকে দেখতে বেশ লাস্যময়ী লাগছে। বিভিন্ন ঢঙে জবা ফুল ধরে ক্যামেরায় পোজ দেন তিনি।

ফেসবুকে ছবিগুলো দেওয়া মাত্রই পরীমনির মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। একজন লিখেছেন, ভীষণ আদুরে। এই মন্তব্যের জবাবে গোলাপ ফুলের ইমোজি দিয়ে তাকে রিপ্লাই দেন চিত্রনায়িকা।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমনিকে।

tag ট্যাগ: #পরীমনি