calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / তৃপ্তি পেছনে ফেললেন দীপিকা, সামান্থা, আলিয়াকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

তৃপ্তি পেছনে ফেললেন দীপিকা, সামান্থা, আলিয়াকে

আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’-এ অভিনয়ের পর রীতিমতো ভারতের জাতীয় ক্রাশের উপাধি পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তারপর ‘ব্যাড নিউজ়’ সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নে নজর কাড়েন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৪:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

শুধু তাই নয়, তার হাতে আসছে একের পর এক সিনেমা। এবার আরও একটি পালক জুড়ল তৃপ্তির মুকুটে।

দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাটকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃপ্তি। আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসাবে জায়গা করে নিলেন তিনি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। চলতি বছর তাৎপর্যপূর্ণ ছিল তার জন্যও। এই বছরই ‘লেডি সিংহম’ হিসাবে দেখা গিয়েছে তাকে। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা। চলতি বছরের সেপ্টেম্বরে তার কোলে এসেছে প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংহ।

আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশান খট্টর। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তালিকায় শাহরুখ খান রয়েছেন চতুর্থ স্থানে।

এই বছর আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাও। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। ‘মাঙ্কি ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তা ছাড়াও নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে তিনি।

tag ট্যাগ: #তৃপ্তি