calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / জাহ্নবী ‘পুষ্পা টু’ নিয়ে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জাহ্নবী ‘পুষ্পা টু’ নিয়ে যা বললেন

অগ্রিম বুকিং থেকে ছবি রিলিজ বক্স অফিসের একের পর এক বাজিমাত করছেন ‘পুষ্পা টু’। মুক্তির প্রথম দিনে কেবল ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে এ ছবিটি। সকলেই যখন এই সিনেমা নিয়ে মেতে উঠেছে তখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:৪০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিলেন জাহ্নবী। ‘পুষ্পা টু’-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমা এই মুহূর্তে ফিকে বলা চলে। এরইমধ্যে ২০১৪ সালের ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’-পুনরায় মুক্তি পেলেও এই মুহূর্তে ভারতে কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

কারণ আল্লু অর্জুন এবং রাশমিকা সিনেমা ‘পুষ্পা টু’-এর নির্মাতারা সপ্তাহান্তের সমস্ত স্ক্রিন বুক করে রেখেছেন। সেই কারণে ‘ইন্টারস্টেলার’-এর ভক্তরা হতাশ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে আলোচনা। ঠিক সেই সময়ই ‘পুষ্পা টু’-এর পাশে দাঁড়ালেন জাহ্নবী।

প্রশ্ন তুললেন, দেশের সিনেমা ছেড়ে পাশ্চাত্য ছবি নিয়ে কেন এত মাতামাতি ভক্তদের? ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী লিখেছেন, ‘পুষ্পা টু’ও তো সিনেমা। কেন আমরা পশ্চিমের মূর্তিপূজায় এত আচ্ছন্ন থাকব? আমাদের নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এ ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।’

জাহ্নবীর মন্তব্যে কেউ কেউ যেমন তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তেমনই অনেকের আবার ভিন্ন মত। ‘পুষ্পা টু’ ইতোমধ্যেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় ওপেনিং বলা হচ্ছে এই সিনেমাকে। সুকুমার পরিচালিত এই সিনেমায় একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন আল্লু ও রাশমিকা।

tag ট্যাগ: #জাহ্নবী