calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / লুইপা সিনেমায় টাইটেল গানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

লুইপা সিনেমায় টাইটেল গানে

এই প্রজন্মের শিল্পীদের মধ্যে সংগীতশিল্পী লুইপার এক অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণত তিনি বছরজুড়ে যে স্টেজ শোগুলোতে অংশগ্রহণ করেন শ্রোতা দর্শকের কাছ থেকে বিশেষত আবদার থাকে বাংলাদেশের পুরোনো দিনের সিনেমার গান গাইবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৩ বার পঠিত

তৃতীয়বারের মতো লুইপা সিনেমায় প্লে-ব্যাক করেছেন এসডি রুবেলের নির্মাণাধীন সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেলের লেখা ও সুর করা ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিই এই সিনেমার টাইটেল সং। আর এবারই প্রথম লুইপা কোনো সিনেমার টাইটেল সং গাইলেন। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে লুইপার সহশিল্পী এসডি রুবেল।

লুইপা বলেন, ‘আমার প্রথম প্লে-ব্যাক ধীরে ধীরের জন্য অনেক সাড়া পাই। বলা যায় গানটি আমার মনের মতো একটি গান। তবে সিনেমায় আমার গানের সংখ্যা খুব কম। অথচ আমার প্রবল ইচ্ছে সিনেমাতে প্লে-ব্যাক করার। আমার বিশ্বাস সিনেমাতে আরো গান গাওয়ার সুযোগ পেলে শ্রোতা দর্শককে আরো ভালো ভালো গান উপহার দিতে পারব আমি। ধন্যবাদ রুবেল ভাইকে আমাকে তার সিনেমায় একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য। জানিনা কেমন গেয়েছি, তবে কথা ও সুর আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে’।

এদিকে সেরাকণ্ঠ’খ্যাত বগুড়ার মেয়ে লুইপা প্রথম প্লে-ব্যাক করেন রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায়। রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমন চৌধুরীর সুর করা ‘ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে হারিয়ে গেলাম’ গানটি। এই গানটি এখন পর্যন্ত ‘লাইভ টেক’ ইউটিউব চ্যানেলে ৪৬ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। সিনেমায় লুইপার দ্বিতীয় গান সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ‘পাগল মন’ গানটি। গানটি লিখেছেন আহমেদ কায়সার, সুর করেছেন আশরাফ উদাস। নতুন করে সংগীতায়োজন করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানটিতে লুইপার সহশিল্পী ইমরান মাহমুদুল। ‘এসবি মুভি সংস’-এ গানটি এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।