calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / রুনা খান ৪১ বছরেও যৌবন ধরে রেখেছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

রুনা খান ৪১ বছরেও যৌবন ধরে রেখেছেন

বহুমাত্রিক চরিত্রে কাজ করে এরইমধ্যে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ওজন কমিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। ৪১ বছর বয়সেও মাঝেমধ্যে ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০২:১৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭৯ বার পঠিত

ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করছেন রুনা। এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। ‘লীলামন্থন’ নামে নতুন সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন।

সিনেমাটি প্রসঙ্গে রুনা খান বলেন, সিনেমাটির গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে, কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যাই। চমৎকার গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছি। আশা করছি দর্শকদের পছন্দ হবে।

এ ছাড়া একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন রুনা। বর্তমানে সবগুলোই রয়েছে মুক্তির অপেক্ষায়। কাজের ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মুক্তির অপেক্ষায় আছে মাসুদ পথিকের সিনেমা ‘বক’। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে নির্মিত এটি।

তিনি আরও বলেন, কৌশিক শংকর দাশের ‘দাফন’ নামে সিনেমার কাজ শেষ করেছি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া ‘পাপ কাহিনি’ নামে ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও শেষ করেছি। সবগুলোই সময়-সুযোগ বুঝে মুক্তি পাবে।

tag ট্যাগ: #রুনা খান