calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মেহজাবীন ‘রেড সি’ ফেস্টিভ্যালের লাল গালিচায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মেহজাবীন ‘রেড সি’ ফেস্টিভ্যালের লাল গালিচায়

সৌদি আরবের জেদ্দায় ‘রেড সি’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। রোববার প্রদর্শনী শেষে লাল শাড়ি পরে ফেস্টিভ্যালের লাল গালিচায় সাংবাদিকদের ক্যামেরায় ফটোশুট করেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৩:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৭ বার পঠিত

ফটোশুট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, ‘লাল শাড়ি পরার উদ্দেশ্য হলো রেড সির সাথে মিল রেখে। তাছাড়াও সাবা ছবিটিতে রেড-এর ব্যবহার বেশি ছিল। তাছাড়া এ লাল বাংলাদেশের বিজয়কেও প্রতিনিধিত্ত্ব করে।’

মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবিটি আমন্ত্রিত দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছে। মেহজাবীন নিজেও দর্শকের সাড়িতে বসে ছবিটি দেখেছেন।

বিশেষ করে মা ও মেয়ের গল্পে ‘সাবা’ চরিত্রটি অসাধারণ, অনেক ভালো অভিনয় করেছেন তিনি।

মেহজাবীনের ভক্তরা মনে করেন ‘সাবা’ প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছে।

২০১৯ সালে শুরু হওয়া ‘রেড সি’ উৎসবটি এবারের চতুর্থ আসর। এ আসরে ৮৫টি দেশের ৪৯ ভাষায় ১২২টি সিনেমা প্রদর্শন করা হচ্ছে। সৌদি সিনেমাকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে ‘রেড সি’ কর্তৃপক্ষ প্রতিবছর এ ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে।

tag ট্যাগ: #মেহজাবীন