বিতর্ক যেন ছাড়ছেই না জয়াকে। সেই বিতর্কের রেশ না কাটতেই ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু খোলামেলা ছবি পোস্ট করেন জয়া। যেখানে ভেসে বেড়াচ্ছে হলদে শাড়িতে জয়ার নতুন অবতার।
আরও স্পষ্টভাবে বললে, আবার শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’ এমন সাহসী লুকে জয়াকে দেখে নেটিজেনদের মাঝে যে উত্তাপ ছড়িয়ে পড়েছে, তাতে সন্দেহ নেই। সেই সাথে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়া জুড়ে।
জয়ার এমন পোশাকে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন’। আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘শাড়ি, ব্লাউজটা সুন্দর- তবে বেশি খোলামেলা না হলেও পারতেন।’
আবার অনেকেই করেছেন সাজের প্রশংসা। বিশেষ করে এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে দেখা যায়নি। এ বিষয়ে অবশ্য কখনও পাত্তা দেন না জয়া।
প্রসঙ্গত,শীঘ্রই নতুন ছবির শ্যুটিংয়ে কাজ শুরু করবেন জয়া আহসান। এছাড়াও বাংলাদেশ-ভারত দুই দেশে তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছ। কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার ‘ওসিডি’ সিনেমাটি। এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।