calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সাবেক প্রেমিকার ঘরে গোয়েন্দা নিয়োগ দিয়েছিলেন সালমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সাবেক প্রেমিকার ঘরে গোয়েন্দা নিয়োগ দিয়েছিলেন সালমান

প্রাণনাশের ঝুঁকি সামলাতে যখন সালমান খান তটস্ত, তখন রীতিমতো বোমা ফাটিয়েছেন তার সাবেক প্রেমিকা সোমি আলী। পাকিস্তানের তারকা অভিনেত্রী দাবি করেছেন, সালমান তার ওপর নজরদারির জন্য গোয়েন্দা লাগিয়েছিলেন। তাকে শারীরিকভাবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:১১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১২ বার পঠিত

ভারতের পত্রিকা ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে সোমি আরও বলেন, ‘আমাদের বাসায় যারা কাজ করতেন— সেলিম কাকা ও সালমা কাকি, তারা জানিয়েছে বিষয়টি। আমাকে নজরদারি করতে সালমান তাদেরকে আমার কাছে পাঠিয়েছিল। তাদের থেকে সালমান জানত, আমি কার সঙ্গে কথা বলি, কোন ছেলে আর্টিস্টের সঙ্গে ঘুরছি, কে আমার এপার্টমেন্টে আসছে এবং আমি সারাদিন কী করছি।’

সালমানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া সোমি পরে জানতে পারেন বিষয়টি। পত্রিকাটিকে আরও গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী, ‘আমি সেখানে ছিলাম নজরবন্দিতে। সালমান একবার শারীরিকভাবে খুব নির্যাতন করছিলেন। তখন কাজের মেয়ে এসে বলেছিল, ‘ভাই, মেয়েটিকে ছেড়ে দেন। তার বদলে প্রয়োজনে আমাকে মারুন।’ তখন আমার গলায় কালশিটে পড়ে দিয়েছিল। সে আমার গলায় থাপ্পড় মেরেছিলেন।’

এর আগে সালমান খানকে আমেরিকান সিরিয়াল কিলার টেড বান্ডির সঙ্গে তুলনা করেন সোমি। সম্প্রতি তিনি তার একজন ভক্তের সঙ্গে বাগদান করেছেন।

tag ট্যাগ: #সালমান