২৩ ফেব্রুয়ারি ২০২৫ শ্রাইন অডিটোরিয়াম অ্যান্ড এক্সপো হলে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের এ অ্যাওয়ার্ডের জন্য সম্প্রতি মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
মোশন পিকচার্স ক্যাটাগরিতে মূল চরিত্রের সেরা অভিনেতা হিসাবে মনোনয়ন পেয়েছেন-অদ্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), টিমোথি শ্যালামেট (এ কমপ্লিট আননৌন), ড্যানিয়েল ক্রেইগ (কোয়্যার), কোলম্যান ডোমিঙ্গো (সিঙ সিঙ) ও রাল্ফ ফিয়েন্স (কনক্লেইভ)।
মূল চরিত্রের সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় রয়েছেন-পামেলা অ্যান্ডারসন (দ্য লাস্ট শোগার্ল), সিনথিয়া এরিভো (উইকেড), কারলা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ), মাইকি মেডিসন (আনোরা) ও ডেমি মুর (দ্য সাবস্টেন্স)। সেরা সিনেমার মনোনয়ন তালিকায় রয়েছে-আনোরা, এ কমপ্লিট আননৌন, কনক্লেইভ, এমিলিয়া পেরেজ ও উইকেড।