calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অভিনেত্রী অপু সুখে থাকার মন্ত্র কী, জানালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেত্রী অপু সুখে থাকার মন্ত্র কী, জানালেন

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ক্যারিয়ার নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন— ভালো-খারাপ দুইয়ের মধ্য দিয়েই চলছেন তিনি। কখনো ভক্তদের ভালোবাসা পেয়েছেন, আবার কখনো তার নানান কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনা। শুধু তাই নয়, এ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৩:৫৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০০ বার পঠিত

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী অপু বিশ্বাসের সুখের ঘাটতি হতে শুরু করে, তা অনেকটাই অনুমেয় তাদের ভক্ত-অনুরাগীদের। তবে এ তিনি মনে করেন, জীবনে যা কিছুই ঘটুক না কেন, সুখে থাকতে হলে যে কোনো ব্যাপারেই প্রত্যাশা থামাতে হবে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অভিনেত্রীকে সুখে থাকার করণীয় কি— এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমার কাছে মনে হয় যে, সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তা হলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশা না বাড়িয়ে কিংবা প্রত্যাশা না রাখাই ভালো।

অপু বিশ্বাসের এমন কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগীরা সহমত পোষণ করেন। অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী অপু বিশ্বাসের। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নিয়মিত হন তিনি। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু বিশ্বাস। ২০১৭ সাল পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা মুক্তি পায় অভিনেত্রীর।