calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / যে যার মতো আসে থাকে শেষে চলে যায় ‘আমি কাউকে সরাই না, ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

যে যার মতো আসে থাকে শেষে চলে যায় ‘আমি কাউকে সরাই না, ’

এরই নাম বুঝি প্রেম। এরই নাম ভালোবাসা। সাক্ষাৎ নেই দুই যুগেরও বেশি। অথচ এখনো রয়েছে মনে, এখনো ছবি রয়েছে মুঠোফোনে। তবু অপেক্ষার অন্ত নেই। একের পর এক প্রেম। তারপরও বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের অস্তিত্ব জুড়ে আছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৫:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯৩ বার পঠিত

সম্প্রতি এসব কথা সদ্য ফাঁস করে দিয়েছেন বন্ধু বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। ‘বিগ বস ১৮’-এর মঞ্চে পর্দার দুই সহ-অভিনেতা মুখোমুখি। তাদের পর্দাভাগেরও অনেক বছর পার হয়েছে। তবু সখ্য রয়ে গেছে, বন্ধুত্ব রয়েছে। সেই সুবাদেই বন্ধুর ফোন ঘাঁটছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তখনই তার চোখে পড়ে তিনি (ঐশ্বরিয়া) রয়ে গেছেন। শুধুই ছবিতে নয়, ফোনকল লিস্টেও! নিয়মিত নাকি ডাক আসে তার, এখনো।

সামাজিকমাধ্যমে উঁকি দিলেই এখনো তারা যত্রতত্র-সর্বত্র! প্রেম থাক না থাক—ভক্ত-অনুরাগীরা মন থেকে এখনো চান— মিলন হোক সালমান-ঐশ্বরিয়ার। সেই আকাঙ্ক্ষা থেকেই কখনো দুজনের ছবি জুড়ে যায়। কখনো দুজনের আলাদা ঝলক প্রযুক্তির কৌশলে একাকার! 

প্রতিযোগিতার মঞ্চ থেকে সেই আকাশ-কুসুম কল্পনাকেই কি উসকে দিলেন আমির খান? এর জবাব মেলেনি। তবে আমিরের উসকানির জবাবে ভাইজান অকপট উত্তর দিলেন— আমি কাউকে সরাই না। যেতে দিই না। যে যার মতো করে আসে, থাকে এবং নিজেরাই আবার চলে যায়। 

সালমান জানান, না সরালেও এতজনের মধ্যে একজনকে তিনিই নাকি ‘ব্লক’ করেছেন। 'বড্ড জ্বালায়', মৃদু অনুযোগ সালমানের। তারপরই সতর্ক— আমির যে ফোন ঘাঁটতে ঘাঁটতে সব প্রকাশ্যে এনে ফেলছেন।

পুরোটাই চিত্রনাট্যের কারসাজি। এই ফোন ঘাঁটা, প্রেমিকা নিয়ে দুই বন্ধুর খুনসুটি— সব। তবু ওই বিশেষ জনের নাম শুনলেই ৬০ ছুঁই ছুঁই সালমানের চোখে প্রেম ছলকে যায়, এখনো! ক্যামেরার চোখেও ধুলা দিতে পারেন না তিনি। প্রেমিকা অন্য কারও ঘরনি— তার পরও ‘ভাই’ কেবল রাইয়েরই ‘জান’ হয়ে থেকে গেলেন আজও।