calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অভিনেত্রী রূপসা বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেত্রী রূপসা বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন

বিয়ের বয়স চার মাস। এর মধ্যেই হলেন সন্তানের মা। তাও আবার টালিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। গত বছর পূজার মৌসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। তার ঠিক এক মাস পরেই সুখবর দিয়েছিলেন— সংসারে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:১৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৫৯ বার পঠিত

এর আগেই সাধের আসর থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ভিডিওতে দেখা গিয়েছিল— পরিবারের সবাই ভোটদান পর্বে মেতেছেন। পুত্র হবে নাকি কন্যা, সেই নিয়ে ছিল ভোটদান পর্ব। পাল্লা ভারি ছিল পুত্রের দিকে। এর পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল রূপসার দিকে। নিন্দুকেরা বলেছিলেন, পুত্র বা কন্যা যা-ই হোক, যেন সে সুস্থ হয়।

তবে শুক্রবারের প্রথম পোস্টে রূপসা বা সায়নদীপ প্রকাশ করেননি, তাদের কোলে পুত্র নাকি কন্যা এসেছে। মূলত পোস্টটি করেছিলেন অভিনেতা সায়নদীপ। তিনি যৌথভাবে রূপসার সঙ্গে ছবিটি পোস্ট করেছেন। সেই ছবি দেখে রূপসার অনুরাগীদের অনুমান, সংসারে পুত্রসন্তানই এসেছে। তার কারণ সাধারণত পুত্র হলেই বাবারা ‘জুনিয়র’ বলে সম্বোধন করে থাকেন। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘অ্যানিমেল’-এর গান ‘পাপা মেরি জান’। এই গানও পুত্রসন্তানের সঙ্গেই মানানসই বলেই অনুরাগীদের অনুমান।

এই জল্পনার মাঝেই নতুন মা রূপসা একটি পোস্ট করে ঘোষণা দেন, কোলে পুত্রসন্তানই এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতের আঙুলে স্নেহচুম্বন করছেন অভিনেত্রী। পোস্টে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।