তারপরও ফেলে আসা ঘটনা নিয়ে তাকে নানা সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। সবকিছু এড়িয়ে তিনি জীবনযাপন করছেন। এখন শুটিং ছাড়া অন্য কোথাও যান না। ঘরেই তার সময় কাটে। সম্প্রতি প্রভা এক সাক্ষাৎকারে তার সেই ঘটনার সূত্রপাত করেছেন। প্রভা বলেন, যেহেতু ধর্মীয়ভাবে অন্যায় করেছিলাম, সামাজিকভাবে কোনো অন্যায় করিনি, তাই ধর্মের নিয়মে বলছি, আমার এই ঘটনার পর আমার প্রাক্তন স্বামীর উচিৎ ছিল আমাকে আরও বেশি সাপোর্ট করা। সে সময় আত্মহত্যার পথও বেছে নিতে পারতাম। নিজেকে সংযত করে ধৈর্য্য ধরেছিলাম। কারণ, আত্মহত্যা করলে কোনভাবেই আল্লাহর কাছে যেতে পারব না, সেই ভয়ে আর আল্লাহর দেখা পাওয়ার জন্য আত্মত্যা করিনি। প্রভা বলেন, রাজিবের সাথে আমার স¤পর্ক থাকাকালে যতবার ঝগড়া লেগেছে ততবারই আমাকে অকথ্য ভাষায় গালাগাল করত এবং আমাকে নিয়ে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা বলত। পরবর্তীতে আবার আমার সাথে সে ঠিক করতে চাইত। ও ক্রিমিনাল, কিন্তু আমি অনেক বড় বোকা ছিলাম। প্রভা বলেন, বেঁচে যেহেতু আছি, জীবনে চলার পথে ভালোবাসা আসতে পারে। অনেকের চোখে আমি বাজে মেয়ে। তবে আমি নিজেকে সংশোধন করে চলেছি।
আল্লাহকে না পাওয়ার ভয়ে আত্মহত্যা করিনি প্রভা
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে সংক্রান্ত এক অনাকাক্সিক্ষত ঘটনার মুখোমুখি হয়েছিলেন। এ ঘটনা তার জীবন এলোমেলে করে দিয়েছিল। কঠিন সময় ধৈর্য্যরে সাথে মোকাবেলা করে নিজেকে সামলে...