calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সালমান মুসলিম হয়েও যে খাবার ছুঁয়ে দেখেন না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সালমান মুসলিম হয়েও যে খাবার ছুঁয়ে দেখেন না

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান মুসলিম। মা সালমা খান হিন্দু। আর সৎমা হেলেন খ্রিস্টান। সে কারণেই সব ধর্মের প্রতি যে তার সমান শ্রদ্ধা, তা হও য়াই স্বাভাবিক।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৮৯ বার পঠিত

এমনিতেই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল খান পরিবার। তাদের বাড়িতে মিশ্র সংস্কৃতিতে বিয়ের চল রয়েছে। তাদের বাড়িতে যেমন গণেশ পূজা ঘটা করে হয়, তেমনই আয়োজন করা হয় ঈদের অনুষ্ঠান। বছর কয়েক আগে টেলিভিশন চ্যানেলের একটি শোয়ে সালমান খান জানান, তিনি গোরুর মাংস কিংবা শুয়োরের মাংস ছুঁয়ে দেখেন না।

আর তিনি গোমাংস খান না তার মায়ের জন্য। সবাই জানেন সালমান তার মাকে কতটা ভালোবাসেন। সালমান তার মায়ের ভীষণ কাছের। অভিনেতা বলেন, গরুকে আমরাও ভীষণ মানি। আমার মা যেহেতু হিন্দু, সে কারণেও। আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়।

এদিকে ছেলে সালমান খানকে নিয়ে প্রায়ই কথা বলেন বাবা সেলিম খান। নিজেই জানিয়েছেন, কেন বিয়ে করছেন না সালমান। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কোনো রাখঢাক রাখেননি তার বাবা। দুই স্ত্রী সালমা খান ও হেলেনকে নিয়েও মন্তব্য করেন তিনি। দুই স্ত্রীর জন্য গর্ববোধও করেন সেলিম খান। দুই স্ত্রীর জন্যই নাকি পরিবারে সম্প্রীতি বজায় থাকে।

tag ট্যাগ: #সালমান