calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ঐশ্বরিয়ার জীবনের ‘আপনি কতটা জানেনকালো অধ্যায়’ সম্পর্কে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ঐশ্বরিয়ার জীবনের ‘আপনি কতটা জানেনকালো অধ্যায়’ সম্পর্কে

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যিনি তার সৌন্দর্য, প্রতিভা ও অভিজাত রুচির জন্য সমধিক পরিচিত। তবে যেকোনো খ্যাতিমান ব্যক্তির মতো তাকেও নানা গুজব, বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫ • রাত ১০:৪৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৯৫ বার পঠিত

শোনা যায়, সালমান খান নাকি তার কাজেও বাধা দিয়েছিলেন। যেমন- চলতে চলতে সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্ক: সালমানের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর ঐশ্বরিয়া কিছুদিনের জন্য বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। বিবেক একবার সংবাদ সম্মেলন ডেকে দাবি করেন যে, সালমান তাকে হুমকি দিয়েছেন। তবে ঐশ্বরিয়া পরে এই অভিনেতাকে ‘অপরিণত’ বলে উল্লেখ করেন এবং তাদের সম্পর্ক শেষ হয়ে যায়।

বচ্চন পরিবারের সঙ্গে টানাপোড়েন: বলিউড শাহেনশাহ ও বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের পুত্র অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর গুজব ওঠে যে, ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। যদিও পরিবারের তরফ থেকে এ বিষয়ে কখনো কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু মিডিয়াতে নানা জল্পনা-কল্পনা হয়েছে এবং রয়েছেও বটে।

হৃতিক রোশনের সঙ্গে বিতর্ক: ধুম-২ সিনেমায় হৃতিকের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন ঐশ্বরিয়া। শোনা যায়, বচ্চন পরিবার এতে অস্বস্তি বোধ করেছিল। পরবর্তীতে হৃতিক-ঐশ্বরিয়ার জোধা আকবার সিনেমায় কোনো চুম্বন দৃশ্য না রাখার ব্যবস্থা করা হয়।

অবিশ্বাস্য গুজব: এ ছাড়াও কিছু ভিত্তিহীন গুজব রটেছে, যেমন- অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা, যা একেবারেই অযৌক্তিক ও অবিশ্বাস্য। বলিউডের ক্ষমতাশালী নারীদের নিয়ে এমন গুজব প্রায়ই ছড়ানো হয়।

Aishwarya Rai Bachchan Best Movies | Filmfare.com

ফিল্ম থেকে বাদ পড়া: চলতে চলতে ছাড়াও শোনা যায়, বিতর্কের কারণে বীর-জারাসহ আরও কিছু সিনেমার কাজ হারিয়েছিলেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়া রায় কেমন মানুষ?

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার সহকর্মীরা সাধারণত তাকে পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও মার্জিত হিসেবে বর্ণনা করেন। অনেকে বলেন, তিনি কিছুটা সংযত ও কৌশলী। আবার অনেকে তার দৃঢ়তা ও স্মার্টনেসের প্রশংসা করেন।

দিনশেষে ঐশ্বরিয়া রায়ও একজন সাধারণ মানুষ এবং তার সম্পর্কে বেশিরভাগ গসিপের কোনো সত্যতা নেই। একজন অভিনেত্রী, মডেল ও সমাজসেবী হিসেবে তার খ্যাতি ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা তার সফলতার প্রমাণ বহন করে।