calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পাকিস্তানে সিয়াম-বুবলীর ‘জংলি’ উর্দুতে মুক্তি পাচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে সিয়াম-বুবলীর ‘জংলি’ উর্দুতে মুক্তি পাচ্ছে

পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। যেটি গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখনও প্রদর্শিত হচ্ছে বিভিন্ন হলে। জানা গেছে, পাকিস্তানের প্রেক্ষাগৃহে উর্দু ভাষায় সেখানকার দর্শকরা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫ • বিকাল ০৩:০৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪২ বার পঠিত

পাকিস্তানে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। সিনে এন্টারটেইনমেন্টের কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সব চুক্তি হয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাবিং চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।

এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। এছাড়াও অভিনয় করেছেন বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী প্রিন্স মাহমুদ। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।  

এর আগেও অনেক বাংলাদেশি সিনেমা পাকিস্তানে মুক্তি পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা ফের সচল হয়। এই দুটি সিনেমা মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটাইলে মুক্তি দেওয়া হয় দেশটিতে।