calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / আমার ও মাহফুজক্যামিস্ট্রিটা দেখবেন সবাই: বুবলী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আমার ও মাহফুজক্যামিস্ট্রিটা দেখবেন সবাই: বুবলী

‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান ‘মেঘের নৌকা’ সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে। অনেকেই বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়াল মাহফুজ-বুবলীর এই গান। মাহফুজ এবং বুবলীও গানটি নিয়ে অনেক কথা বলেছেন। গানের বিষয়ে বুবলী বলেন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১ মার্চ ২০২৩ • বিকাল ০৪:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

গানটির বিষয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না।‘

এই অভিনেতা আরও বলেন, ‘এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। ’

মাহফুজ বলেন, ‘গানটিতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’

‘মেঘের নৌকা’র গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমি সিনেমায় শেষ গান লিখেছি ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য। এবার লিখলাম ‘প্রহেলিকা’য়। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। ’

আসিফ বলেন, ‘সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের। তবে মাহফুজ আহমেদ আমাদের সবার কাছেই একটু স্পেশাল। গানটি যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে লেখার চেষ্টা করেছি।’

ইমরান-কোনাল অসম্ভব ভালো গেয়েছে বলেও মনে করেন তিনি। 

কোনাল বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এর মধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেল। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এর মধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে ‘মেঘের নৌকা’।

tag ট্যাগ: #1111