calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অপু-বুবলীর পাল্টাপাল্টি স্ট্যাটাস শাকিবের বিশেষ সম্মাননায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অপু-বুবলীর পাল্টাপাল্টি স্ট্যাটাস শাকিবের বিশেষ সম্মাননায়

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছিল গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন ঢালিউড কিং শাকিব খানের উপস্থিতি। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫ • বিকাল ০৪:০৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭৫ বার পঠিত

এ পুরস্কার পাওয়ায় সামাজিক মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানান ভক্তরা। সেই সঙ্গে একটি স্ট্যাটাস দিয়ে নায়কের প্রশংসাও করেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। তিনি জানান দেন তার ভালোবাসা এখনো অটুট রয়েছে। 

শবনম বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন—আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।

শবনম বুবলীর স্ট্যাটাসের পরপরই সামাজিক মাধ্যমে শাকিব খানের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে পদক— এমন একটি ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— অভিনন্দন, মাই কিং- শাকিব খান।

প্রসঙ্গত, শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তারকাদের পদচারণায় ভরে ওঠে লালগালিচা। এবার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

এদিকে কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। এ সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। এবার 'তাণ্ডব'-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ— সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং।