calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ঈদে তাদের সিনেমা দুই পর্দাতেই দেখা যাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ঈদে তাদের সিনেমা দুই পর্দাতেই দেখা যাবে

কুরবানির ঈদে প্রেক্ষাগৃহ ও টিভিপর্দা- দুই মাধ্যমেই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন একাধিক শিল্পী। যাদের নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এদের মধ্যে রয়েছেন শবনম বুবলী, জয়া আহসান, শরিফুল রাজ, এফ এস নাঈম, জিয়াউল রোশান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫ • দুপুর ০২:০১
history আপডেট: ১ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৩৫৫ বার পঠিত

শবনম বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় ব্যস্ত নায়িকা শবনম বুবলী। প্রতি ঈদেই এখন তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়।  রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জংলি’, ওটিটিতে এসেছিল ‘ছায়া’। বলা যায়, দুই মাধ্যম মিলিয়ে একাধিক সিনেমা মুক্তির ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। 

কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে তার অভিনীত ‘পিনিক’ ও ‘সরদার বাড়ির খেলা’ নামে দুটি সিনেমা। এরইমধ্যে ‘সরদার বাড়ির খেলা’ নামে সিনেমাটির একটি পোস্টারও প্রকাশ হয়েছে। অভিনেত্রী তার ফেসবুক পেইজ থেকে পোস্টার শেয়ার করে দর্শকদের জানান দিয়েছেন, ঈদে আসছেন তিনি। এছাড়া ‘পিনিক’ সিনেমাটিও ঈদে আসবে- এমনটাই জানিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। 

তবে এটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেষ মুহূর্তে এটি মুক্তির মিছিলে থাকবে কিনা সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে বুবলি ভক্তদের জন্য সুখবর হচ্ছে, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও একাধিক সিনেমা নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন এ অভিনেত্রী। চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তার তিনটি সিনেমা। ঈদের দিন সকালে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’, ঈদের চতুর্থ দিন দর্শকরা দেখতে পাবেন মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ ও ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে এম ডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। বলা যায়, কুরবানীর ঈদে দুই পর্দা মাতাবেন এ অভিনেত্রী।

জয়া আহসান

কুরবানির ঈদে দুই সিনেমা নিয়ে হাজির থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শক আগ্রহে তুঙ্গে থাকা ‘তান্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে সাংবাদিক চরিত্র নিয়ে পর্দায় উপস্থিত হবেন এ অভিনেত্রী। 

এদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ নামে এ অভিনেত্রীর আরও একটি সিনেমাও ঈদে মুক্তির তালিকায় রয়েছেন। এদিকে টিভিতেও রয়েছে তার অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। দীপ্ত টিভিতে ঈদের দিন দুপুরে প্রচার হবে ‘পেয়ারার সুবাস’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। 

এ অভিনেত্রী বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখানে ‘তান্ডব’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

চলতি বছর ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এফ এস নাঈম অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত এ সিনেমাটি ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এতে তার সঙ্গে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। টিভির পাশাপাশি প্রেক্ষাগৃহেও দেখা মিলবে এ অভিনেতার। রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ সিনেমার গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কুরবানি ঈদে তাই দুই পর্দায় দেখা মিলবে এ অভিনেতার।  

শরিফুল রাজ

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ নামে একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রিজার। এদিকে গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল এ অভিনেতার ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা। এবার এটি টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে। জানা গেছে, ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ে প্রচার হবে সিনেমাটি। 

জিয়াউল রোশান

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘সরদার বাড়ির খেলা’। এ সিনেমার পূর্বের নাম ছিল ‘পুলসিরাত’। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে এর নাম পরিবর্তন করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। সম্প্রতি এর পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক। এছাড়াও এ অভিনেতার ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। এটি পরিচালনা করেছেন এমডি ইকবাল।