calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অপু-বুবলীর ‘পোস্ট প্রতিযোগিতা’ বাবা দিবসেও
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অপু-বুবলীর ‘পোস্ট প্রতিযোগিতা’ বাবা দিবসেও

ঢাকা: বিশ্ব বাবা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনেই তাদের সন্তান ও সন্তানদের বাবা শাকিব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ • সন্ধ্যা ০৬:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৪৮ বার পঠিত

এর কিছুক্ষণ পর নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন চিত্রনায়িকা শবনম বুবলী। ভিডিওটিতে দেখা যায়, শেহজাদ খান বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে। শাকিব খান কিছুটা ঘুমঘুম চোখে থেকেও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। একপর্যায়ে শাকিব ছেলেকে জিজ্ঞেস করেন, ‘তোমার বাবা কে?’ এবং হেসে বলেন, ‘আমরা কোনো গ্রুপের মালিক। ’ ছেলে মজার ছলে জবাব দেয়। পাশ থেকে বুবলী বলেন, ‘বাবাকে পাপ্পা দাও তো। ’ এরপর বীর বাবাকে চুমু দেয়, শাকিবও আদর করে ছেলেকে চুমু ফেরত দেন।

ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।  

দুই সন্তানের সঙ্গে শাকিব খানের এই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ এটিকে পারিবারিক ভালোবাসার সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন, কেউবা বলছেন, এটি দুই মায়ের মধ্যকার এক ধরনের 'ভালোবাসার প্রতিযোগিতা'।