calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / হলিউড সিরিজে প্রিয়াঙ্কা সিক্রেট এজেন্টের ভূমিকায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

হলিউড সিরিজে প্রিয়াঙ্কা সিক্রেট এজেন্টের ভূমিকায়

বলিউড দাপিয়ে এখন হলিউডে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুক্তির অপেক্ষায় রয়েছে তার হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে এবং তিনি এখানে অভিনয় করেছেন সিক্রেট এজেন্ট নাদিয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ • বিকাল ০৩:২৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২০ বার পঠিত

এজিবিও ব্যানারের অধীনে রুশো ব্রাদার্স এই অ্যাকশন স্পাই থ্রিলারটি বানিয়েছেন। সিরিজটির গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তারা। সিটাডেল আসলে একটি স্বাধীন বিশ্বব্যাপী স্পাই সংস্থা। সেটারই কীভাবে পতন হয়, তা ওয়েব সিরিজ দেখলে বোঝা যাবে।

ওয়েব সিরিজটি এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাবে। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আবার মের ২৬ তারিখ থেকে প্রতি শুক্রবার করে একটি নতুন পর্ব দেখা যাবে। এদিকে ‘সিটাডেল’র হিন্দি সংস্করণে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু। সেখানে আবার বরুণ ধাওয়ানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

tag ট্যাগ: #111