calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / তারাও অপরাধী যারা ভিডিও ছড়িয়ে দেয় : বাঁধন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

তারাও অপরাধী যারা ভিডিও ছড়িয়ে দেয় : বাঁধন

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসতঘরে ঢুকে তাকে (২৫) ধর্ষণের করা হয়েছে বলে জানা গেছে। পরে ছাত্রলীগ নেতা সুমন তার লোকজন নিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫ • দুপুর ০২:৩৭
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪০৯ বার পঠিত

এদিকে নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

রোববার (২৯ জুন) সামাজিকমাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী দাবি করেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ বিষয় সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তারাও অপরাধী। তাদেরও শাস্তির দাবি তুলেছেন অভিনেত্রী।

পোস্টে বাঁধন লিখেছেন, ‘ধর্ষণ একটি ভয়ানক অপরাধ। কিন্তু এই দেশে এটি যেন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। মানুষ তখনই প্রতিবাদ করে, যখন কোনো ভয়ানক ঘটনা ভাইরাল হয়। একটা ভিডিও, খবরের ক্লিপ বা পোস্ট। কোনো ঘটনা ভাইরাল হলে হঠাৎ সবাই রেগে যায়। কিন্তু সেটাও খুব অল্প সময়ের জন্য। তারপর আবারও সবাই নিজের মতো চলতে থাকে।’ 


ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন: চমক

অভিনেত্রী আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সামনে চলে যায়। আগের ঘটনা ভুলে যায়। কারণ, প্রতিদিনই তো কোনো না কোনো নতুন কাণ্ড, নতুন স্ক্যান্ডাল ঘটে। এক নারীর যন্ত্রণা ভাইরাল কনটেন্ট হয়ে দাঁড়ায়।’

তিনি আরও লেখেন, ‘কেন আমরা ধর্ষণের মতো ভয়াবহ বিষয়কে একটি খবরের মতো ট্রিট করি, সংকটের মতো না? কেন এটা স্বাভাবিক হয়ে গেল? আরও ভয়াবহ হচ্ছে, কেউ কেউ এই অপরাধের ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যেন সেটা বিনোদনের কিছু! যারা ভিডিও ছড়িয়ে দেয় তারা নির্দোষ নয়। তারাও অপরাধী। তাদেরও শাস্তি হওয়া উচিত।’

সবশেষে বাঁধন লিখেছেন, ‘আমি ভেঙে পড়েছি। আমি রাগান্বিত। আর হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। কারণ, আমি একজন নারী। আমি কোথাও নিরাপদ বোধ করি না। না বাস্তব জীবনে, না অনলাইনে। ধর্ষণ কোনো কনটেন্ট নয়। মানসিক যন্ত্রণা কোনো ড্রামা নয়। এভাবে চলতে পারে না।’