তবে বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেন। অভিনেত্রীর কথায়, ‘হোটেলের ঘরের দরজা খোলা রেখেছিলাম, উনিশ বিশ হলেই যাতে বেরিয়ে যাওয়া যায়।’
বিদ্যা আরও বলেন, কাস্টিং কাউচের অনেক গল্প শুনেছি। সিনেমার অভিনেত্রী হওয়ার পিছনে এটাই আমার মা-বাবার সব থেকে বড় ভয় ছিল।
বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তখন চেন্নাই গিয়েছিলাম।পরিচালক প্রথমে একটি কফি শপে দেখা করেন। পরে জোরাজুরি করেন, যাতে আমি তার ঘরে গিয়ে আড্ডা দিই। বুদ্ধিবলে সেই 'আড্ডা'টি আর 'জমতে' দেননি বিদ্যা।