calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / হিরো আলমকে রিয়া যে কারণে তালাক দেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

হিরো আলমকে রিয়া যে কারণে তালাক দেন

হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া রিয়া মনি (৭ আগস্ট) দুপুরে ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫ • দুপুর ১২:৪৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪২ বার পঠিত

এসময় তিনি ম্যাক্স অভির সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বলেন, অভির সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই। ভালো বন্ধুত্ব আছে। তার ভাষ্য, ‘ডিভোর্স চূড়ান্ত হতে তিন মাস অপেক্ষা করতে হবে। এরপর যদি ম্যাক্স অভিকে উপযুক্ত মনে হয় তবে বিয়ে করতেও পারি। সে আমার ভালো বন্ধু।’

এর আগে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন। সেখানে রিয়া মনিকে দেখা যায় বন্ধু ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি, ম্যাক্স অভির সঙ্গে পরকীয় করছেন রিয়া মনি। তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অভিসারেও গেছেন তিনি।

হিরো আলম বলেন, ‘অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করে বলেছিল ম্যাক্স অভির সঙ্গে আর কোনদিন কথা বলবে না। সে কথা রাখেনি। তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গিয়েছি। সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গিয়েছে। আমার ফোন ধরে না। আমাকে ব্লক লিস্টে রেখেছে। অন্য ফোন দিয়ে ভিডিও কল দিলে ধরে না। সবকিছুই প্রমাণসহ কথা বলতে চাই।’

রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়া মনি। আবারও তাদের সম্পর্কে ফাটল ধরেছে।

tag ট্যাগ: #রিয়া