calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / কারও শারীরিক,কারও আর্থিক প্রয়োজন, : কঙ্গনা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কারও শারীরিক,কারও আর্থিক প্রয়োজন, : কঙ্গনা

কঙ্গনা রানাউত ঠোঁটকাটা বলিউড অভিনেত্রী হিসাবে পরিচিত। মাঝে মধ্যেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছে সমালোচনার খরাক হন। এবার প্রেম ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • দুপুর ০২:৫২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৯ বার পঠিত

বরং ডেটিং অ্যাপের কথা শুনেই ফুঁসে উঠেন অভিনেত্রী। এমনকি ডেটিং অ্যাপকে নর্দমার সঙ্গেও তুলনা করেন তিনি। 

কঙ্গনা বলেন, আমি কখনো ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, আবার কারও শারীরিক প্রয়োজন।

বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ অভিনেত্রী বলেন, আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটি খুবই ভয়ানক বলে জানান অভিনেত্রী।

কঙ্গনা রানাউত বলেন, যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে কথা বলতেও ঘেন্না লাগে। এতে দ্বিমত পোষণ করেন সঞ্চালক। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, আপনি আসলে কটাক্ষের ভয়ে নিজের মতপ্রকাশ করতে পারছেন না। নিজের ভাইবোনের ব্যাপারেও কি আপনি এমনই ভাবনা রাখেন? 

তিনি বলেন, আমার মনে হয় না, সাধারণ কোনো মানুষ এ ধরনের ডেটিং অ্যাপকে সমর্থন করবেন। যাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তারা ওইসব অ্যাপ ব্যবহার করেন।

শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে আদর্শ সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যম বন্ধন তৈরি করা সম্ভব বলে মনে করেন কঙ্গনা রানাউত।  তিনি বলেন, অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন। অথবা আপনার বাবা-মাও ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন। 

অভিনেত্রী বলেন, আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন বলে জানান কঙ্গনা।