আধ্যাত্মিকতা নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমি আধ্যাত্মিক। তবে ঠিক কতটা আধ্যাত্মিক, তা আমি নিশ্চিত নই। বৃহত্তর চেতনার সঙ্গে সংযোগ তৈরিই ঈশ্বরের সঙ্গে সংযোগ। বর্তমানে আমির খান ধ্যান শুরু করেছেন বলে জানান। তিনি বলেন, ধ্যান হলো কোনো কিছুর প্রতি পুরোপুরি মনোযোগী হওয়া। স্কোয়াশ খেলাও মেডিটেশনের একটা রূপ হতে পারে। এটি আপনাকে ধ্যানমগ্ন করে ফেলবে। বলের পেছনে দৌড়াতে দৌড়াতে মাথা একেবারে পরিষ্কার হয়ে যায়। তবে শুধু স্কোয়াশ খেলেই ধ্যানচর্চা করছেন না আমির খান। বর্তমানে ‘দাজি মেডিটেশন’ শুরু করেছেন তিনি। উল্লেখ্য, কয়েক বছর আগে আমির খান হজ পালন করেছেন।
ধার্মিক বলেই পরিচয় দিতে চাই নিজেকে -আমির খান
বলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয়...