সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে— কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, কালো হাইহিল, মুক্তার দুল আর ঢেউখেলানো চুলের স্টাইলে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সেই সঙ্গে আঙুলে সাজানো আঙটির সাজ এনেছে রাজকীয় ছোঁয়া।
এ নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনার ঝড়। এক নেটিজেন লিখেছেন— এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন। আরেক নেটিজেন লিখেছেন— এটা আভিজাত্য আর আত্মবিশ্বাসের প্রতীক। অন্য আরেক নেটিজেন লিখেছেন—বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।