calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পাকিস্তানের হানিয়া আমির বাংলাদেশের মানুষ অসাধারণ:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হানিয়া আমির বাংলাদেশের মানুষ অসাধারণ:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই অভিনেত্রী যে কদিন ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তুমুল আলোচনায় ছিলেন।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০২:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭০ বার পঠিত

এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। 

একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লেখেন—আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

ঢাকায় কাটানো হানিয়া আমিরের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। গত ১৯ সেপ্টেম্বর বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া। 

উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। 

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। 


‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া আমির।