অভিনেত্রীর ভাষ্যে, ‘দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা। আশা করি, এখন প্রযোজনা করলে ভালো করব। তাই এমন সিদ্ধান্ত নেওয়া। আর অভিনয়ের শুরুর দিক থেকে প্রযোজনার দিকে আমার আগ্রহটা ছিল বেশি। “কিডন্যাপ” ছাড়া “জীবন মানেই যুদ্ধ”সহ আরও দুটি ছবির প্রযোজনা করেছি। তাই সিনেমায় ফিরব যখন, প্রযোজক হয়েই ফেরার ইচ্ছা।’
উল্লেখ্য, পপির প্রযোজিত ছবি পরিচালনা করেছিলেন মনোয়ার খোকন। তবে লাভের ফসল ঘরে তুলতে পারেননি নায়িকা। ২০ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে বলে জানান অভিনেত্রী।