calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / জয়া আহসান ভারতে বিজেপির তোপের মুখে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জয়া আহসান ভারতে বিজেপির তোপের মুখে

এপার-ওপার দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতা-ঢাকা দুই জায়গাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন জয়া। ফলে দুই দেশেই তিনি অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে উল্লেখযোগ্য পরিমাণ সফল সিনেমায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৬:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৩ বার পঠিত

রোববার (৫ অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। ইটিভি ভারতের এক প্রতিবেদন সামনে আসে এ তথ্য। স্বস্তির বিষয়, বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। অভিনেত্রী ওই স্থান ত্যাগ করার পর বিক্ষোভ-মানববন্ধন শুরু করে দলটি।

 

জানা যায়,দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত হন জয়া আহসান। এ মঞ্চে রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি, দর্শকদের সামনে নানা কথা তুলে ধরেন জয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। তবে জয়া মঞ্চ ত্যাগ করার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিজেপির অভিযোগ, মঞ্চে বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ করা দেবী দুর্গাকে অপমানের সমতুল্য। এছাড়া তাদের দাবি,রাজ্যের নিজস্ব শিল্পী ও সাংস্কৃতিক প্রতিভাকে উপেক্ষা করে বিদেশি তারকা আনা হয়েছে, যা স্থানীয় শিল্পীদের প্রতি অসম্মান প্রদর্শন করছে।

 

বিজেপির ওই সমর্থকরা আরও বলেন, এক বাংলাদেশি নাগরিককে দুর্গাপুরের কার্নিভ্যালে আমন্ত্রণ জানানো দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত। এমন উদ্যোগ দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে হানি করছে।

 

দুর্ঘটনা বা বিশৃঙ্খলার আশঙ্কা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি মনিটরিং করে। তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

 

এদিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে সমালোচনা ও আলোচনা অব্যাহত রয়েছে। দুর্গাপুর কার্নিভ্যালের পরবর্তী দিনগুলোতেও স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ নিয়ে সর্তকতা এবং মতবিরোধের সম্ভাবনা রয়ে গেছে।

tag ট্যাগ: #জয়া আহসান