তিনি বলেন, ২০১৬ সালে আমি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যাই। সেখানে আমার বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও নারী সহপ্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। অস্ট্রেলিয়ায় পুলিশের কাছে এ বিষয় কোনো অভিযোন নেই। সেখানে যে নায়িকার সঙ্গে আমার অভিনয় করার কথা তিনিও কোনো অভিযোগ দেননি।
জবানবন্দিতে শাকিব আরও বলেন, ছবির বিষয়ে জানে আলমের সঙ্গে আমার যোগাযোগ হয়। রহমত উল্লাহ কোনো প্রযোজকই না। তিনি আমার কাছে আরও এক লাখ ডলার দাবি করেছেন। তিনি আমাকে হুমকিও দেন। এ ধরনের আচরণ করে তিনি পার পেয়ে গেলে ভবিষ্যতে আমার মতো আরও অনেকে ভুক্তভোগী হবেন।
এদিন শাকিবের আইনজীবী মিজানুর রহমান মামুন আসামি রহমত উল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চান আইনজীবীদের কাছে। আইনজীবী তাৎক্ষণিক কাগজ দিতে না পারায় আদালত মামলা আমলে নিয়ে আসামিকে আগামী ২৬ এপ্রিল হাজির হতে সমন জারি করেন।