calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শার্টবিহীন ট্রুডো, বিকিনিতে কেটি: সাগরে রোমান্স, নেট দুনিয়ায় ঝড়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শার্টবিহীন ট্রুডো, বিকিনিতে কেটি: সাগরে রোমান্স, নেট দুনিয়ায় ঝড়

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপতারকা কেটি পেরি প্রেমের গুঞ্জন যেন এবার সত্যি রূপ নিতে চলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় কেটির ব্যক্তিগত ইয়টে দু’জনকে ঘনিষ্ঠ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ • বিকাল ০৫:০৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯০ বার পঠিত

দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইয়টে কেটি পেরিকে কালো সাঁতারের পোশাকে দেখা যায়, আর ট্রুডো ছিলেন শার্টবিহীন। দু’জনকে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে বুঝতে পারিনি তিনি কাকে সঙ্গে নিয়ে এসেছেন কিন্তু যখন লোকটির হাতে থাকা ট্যাটু দেখলাম তখনই চিনতে পারলাম এ তো জাস্টিন ট্রুডো!

গেল জুলাই মাসে কানাডার মন্ট্রিয়লে একটি রেস্টুরেন্টে রাতের খাবারের সময় প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল কেটি ও ট্রুডোকে। এরপর থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। এমনকি শোনা গিয়েছিল, মিডিয়ার অতিরিক্ত নজরদারির কারণে ট্রুডো কিছুটা অস্বস্তিতেও ছিলেন। তবে নতুন এই ছবি ইঙ্গিত দিচ্ছে-তাঁরা এখনও বেশ ঘনিষ্ঠ।

উল্লেখ্য, ২০১৬ সালে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে জড়ান কেটি পেরি। ২০২০ সালের আগস্টে তাদের কন্যা জন্ম নেয়। তবে ২০২৫ সালের জুনে সাত বছরের সম্পর্ক ও ছয় বছরের বাগদান ভেঙে দেন কেটি পেরি।

অন্যদিকে ট্রুডো ও তার স্ত্রী সোফি ২০২৩ সালে আলাদা হন। তাদের তিন সন্তান জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।