calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ভেঙে গেল টম ক্রুজ-আরামাসের প্রেম: বিয়ের আগেই বিচ্ছেদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ভেঙে গেল টম ক্রুজ-আরামাসের প্রেম: বিয়ের আগেই বিচ্ছেদ

মহাকাশে বিয়ে করার পরিকল্পনা করছেন টম ক্রুজ ও আনা ডে আরমাস। এমন গুঞ্জনে তোলপাড় ছিলো পুরো হলিউড। সেই গুঞ্জনের মাস খানেক পার হওয়ার আগেই এল বিচ্ছেদের খবর। ভেঙে গেছে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের সম্পর্ক। নয় মাসের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

ঘনিষ্ঠ সূত্র জানা গেছে, টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে তাদের সম্পর্ক এখন শেষ হয়েছে। তারা আর প্রেমের সম্পর্কে নেই। তবে তারা ভালো বন্ধু হিসেবেই থাকতে চান। তারা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবে থাকাই ভালো। এছাড়া সেই সূত্র আরো জানিয়েছে, সূত্রটি আরও জানিয়েছে, টম ক্রুজ আর আনা ডের মধ্যে আগের মতো উন্মাদনা আর নেই, কিন্তু পরস্পরের সঙ্গ এখনো তারা উপভোগ করছেন। তবে তাদের এই বিচ্ছেদের খবরটি এমন সময়ে সামনে এলো, যখন তাদের দুজনের একসঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। ‘ডিপার’ নামে একটি থ্রিলার ছবিতে কাজ করার পরিকল্পনা করছিলেন টম ক্রুজ ও আনা ডে। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে তাদের ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের কারণে ছবিটি স্থগিত করা হয়েছে। তবে সূত্র থেকে আরো জানা যায়, আনাকে ইতিমধ্যেই তার পরের ছবিতে কাস্ট করা হয়েছে, তাই তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।