calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ষাটে পা শাহরুখের, জন্মদিনকে ঘিরে ৩০ শহরে চলছে 'কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল'
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ষাটে পা শাহরুখের, জন্মদিনকে ঘিরে ৩০ শহরে চলছে 'কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল'

বলিউড বাদশা শাহরুখ খান আগামী ২ নভেম্বর তাঁর ৬০তম জন্মদিন উদযাপন করবেন। তবে কিং খানের জন্মদিনের আগেই ভক্তদের জন্য আগাম উপহার নিয়ে এসেছে পিভিআর আইনক্স। শাহরুখের জীবনের প্রতি সম্মান জানাতে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারতজুড়ে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৬:০১
history আপডেট: ১২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

সিনেমাতেই যাঁর জীবন, সেই তারকাকে বিশেষ সম্মান জানাতেই এই উদ্যোগ। আগামী মাসে তাঁর ষাটতম জন্মদিনকে কেন্দ্র করেই এই বিশেষ আয়োজন।

৩০ শহরে ৭৪ হলে শাহরুখের সুপারহিট ছবি

ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে একযোগে দেখানো হবে শাহরুখ খানের সুপারহিট ও আইকনিক ছবিগুলো। এর ফলে শাহরুখের দর্শক-অনুরাগীরা আবারও বড় পর্দায় তাঁর পুরনো জনপ্রিয় ছবি দেখার সুযোগ পাবেন।

এই বিশেষ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে—'কাভি হাঁ কাভি না', 'দিল সে', 'ম্যায় হু না', 'দেবদাস', 'ওম শান্তি ওম' এবং 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো কালজয়ী সিনেমাগুলো।

ক্যারিয়ারের সেরা বছর শাহরুখের

চলতি বছরটি কাজের দিক থেকে শাহরুখের জন্য অত্যন্ত সাফল্যের বছর। একের পর এক প্রাপ্তি যোগ হচ্ছে তাঁর ঝুলিতে। এর মধ্যে অন্যতম হলো, তাঁর ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছরই তিনি প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া, মেয়ে সুহানা খানও তাঁর নতুন ছবি 'কিং'-এ অভিনয় করছেন। সব মিলিয়ে তাঁর এবারের জন্মদিনটিও হতে চলেছে সম্পূর্ণ চলচ্চিত্রময়।