calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয় একটি সুন্দর দিন : বুবলী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয় একটি সুন্দর দিন : বুবলী

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হন এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:২৯
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬২ বার পঠিত

মাঝেমধ্যেই অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালোলাগা-মন্দলাগার মুহূর্ত শেয়ার করে নেন। তারই ধারাবাহিকতায় ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন শবনম বুবলী, যা সবার নজর কেড়েছে। 

সামাজিক মাধ্যমে শুক্রবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। তার পরনে ছিল কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ, এর সঙ্গে কালো প্যান্ট, যা তার স্টাইলে নতুনমাত্রা এনে দিয়েছে। সঙ্গে বড় ফ্রেমের স্টাইলিশ সানগ্লাস, হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছেন এক রহস্যময় আবেদন। 

শুধু তাই নয়, অভিনেত্রীর পরিপাটি মেকআপ আর ঢেউ খেলানো চুল তার স্নিগ্ধ সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। কোনো এক রোদ ঝলমলে পরিবেশে বসে তিনি সকালের স্নিগ্ধতা উপভোগ করছেন। ছবির ক্যাপশনে শবনম বুবলী লিখেছেন— একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়, শুভ সকাল।

অভিনেত্রীর এই মনোমুগ্ধকর ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের নজর কাড়ে। তার এই সৌন্দর্য ও ইতিবাচক বার্তাটি পেয়ে ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে ভালোবাসা আর মুগ্ধতা ছড়িয়ে দেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠে তার পোস্ট।