এদিকে ডনের পুরনো সেই ভিডিওটি ভাইরাল হতেই নানারকম মন্তব্য করছেন নেটাগরিকেরা। তাদের অধিকাংশই প্রকাশ করছেন ক্ষোভ। কেউ লিখেছেন, ‘ডন, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খেয়ে নেন। সামনে বিপদ আছে।’ কারো কারো ভাষ্য, ‘এই লোক হত্যার সাথে জড়িত ১০০%।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমানের পরিবার দাবি করে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। অবশেষে গত ২০ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।