সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বাবু পোস্টে লিখেছেন, ধন্যবাদ এইচ. কে. এস ইন্ডাস্ট্রীজ লিমিটে কে আমাকে এই সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে আমার উপর বিশ্বাস রাখার জন্য। তবে সিনেমার গল্প শুনে অভিনয় করার সম্মতি দিলেও এখন পর্যন্ত মিঠুন চুক্তিবদ্ধ হননি। উল্লেখ্য, ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’-এ অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যুক্ত হন মিঠুন। এর ২৩ বছর পর তিনি আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমায় অভিনয় করেন।
বিনোদন বিশেষ প্রতিবেদন
মিঠুন চক্রবর্তী আবারও বাংলাদেশের সিনেমায়
বলিউড ও কলকাতার সুপারস্টার মিঠুন চক্রবর্তী আবারো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘হিরো’ নামে একটি সিনেমায় তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন সিনেমাটির গল্পকার আবদুল্লাহ জহির বাবু।
person
বিশেষ প্রতিনিধি
verified
Reporter
schedule
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ • দুপুর ১২:২০
history
আপডেট: ৩ বছর আগে
timer
২ মিনিট পড়ার সময়
visibility
৭৩ বার পঠিত