calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী,ভারতে একের পর এক শুটিং বাতিল, ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী,ভারতে একের পর এক শুটিং বাতিল, ?

চলতি মাসেই একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এসব সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। সম্প্রতি তা বাতিল করে এ সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কী কারণে এমন সিদ্ধান্ত? প্রত্যেকটি সিনেমার শুটিং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • সকাল ১১:১৭
history আপডেট: ৯ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২১৭ বার পঠিত

সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে মাথাচাড়া দেওয়া একাধিক সমস্যার কারণেই কি এ দেশের শুটিং সূচি বাতিল করে তা শ্রীলংকায় করার সিদ্ধান্ত হয়েছে? এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে— কলকাতা, মুম্বাইয়ের নানা স্থান, হায়দরাবাদসহ ভারতের প্রথম সারির শহরে ঘুরে ঘুরে শুটিংয়ের পরিকল্পনা ছিল বাংলাদেশের সিনেমার পরিচালক-প্রযোজকদের। সেই মতো কথাবার্তাও এগিয়েছিলেন তারা। কিন্তু বাংলাদেশের কিছু অভ্যন্ত্যরীণ ঘটনার জেরে উদ্ভূত কিছু জটিলতার পরিপ্রেক্ষিতে দুই দেশের যাতায়াত ব্যবস্থা, ভিসাসংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়েছে। এতে শুটিং পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দেয়। ফলে ভারতের মতোই প্রায় একই পরিবেশ শ্রীলংকায় পাওয়ায় ঢালিউড ঝুঁকেছে সেদিকে। এর পাশাপাশি নিরুপদ্রবে কাজ করার আশ্বাসও মিলেছে।

এ প্রসঙ্গে আক্ষেপ ঝরে পড়েছে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের কথাতেও।  তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক আদান-প্রদান বহু আগের। তাতে সাময়িক ছেদ পড়েছে। আমাদের মন খারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলংকা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব মিলিয়ে তাই ওই দেশেই শুটিং সারব।

সম্প্রতি দুই বাংলার ঘটনাবলি নিয়ে সচেতন কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে—আইপিএলে কেকেআর থেকে ক্রিকেটার মোস্তাফিজ়ুর রহমানের বাদ যাওয়ার পর দুই দেশের পরিবর্তিত কূটনৈতিক সম্পর্কের জেরেই এমন সিদ্ধান্ত। 

তবে নির্মাতা মেহেদী হাসান হৃদয় সেটি নাকচ করে জানিয়েছেন, ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, সেটি কোনোভাবেই ছায়া ফেলেনি। তিনি বরং আশাবাদী— শিগগিরই এ সমস্যা মিটে যাবে। তিনি বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল— শ্রীলংকাতেও সিনেমার শুটিং করবেন।

একই ভাবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র শুটিংও খুব শিগগির শুরু হতে চলেছে শ্রীলংকায়। ইতোমধ্যে সিনেমার সঙ্গে যুক্ত একটি দল পৌঁছে গেছে সে দেশে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে সেই সিনেমার শুটিং। 

যদিও দুটি সিনেমারই নায়িকা ভারতীয়। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করতে চলেছেন দেবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্যদিকে ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।