রাফী জানিয়েছেন, এবার তিনি সিনেমা বানাতে চান বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে। রায়হান রাফী বলেন, আমার খুব ইচ্ছা, বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন আর্মিকে মেরা ফেলল! একের পর এক লাশ বের হলো, গণকবর হলো, পুরো যুদ্ধের মতো অবস্থা। ভেতরে কী এমন গল্প ছিল? আমি এখনো পুরোপুরি জানি না। যখন এ স¤পর্কে আরও তথ্য জানা যাবে, তখন এ নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে। তিনি জানান, সত্য ঘটনা নিয়ে তৈরি বেশ কিছু কাজ করে মুক্তি দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। সবশেষ অমীমাংসিত মুক্তির সময়েও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
ওটিটি কনটেন্ট হলেও ২০২৪ সালে তৎকালীন সেন্সর বোর্ড সিনেমাটি নিষিদ্ধ করে। সরকার পরিবর্তনের পর আলোর মুখ দেখে অমীমাংসিত। রাফী জানান, একই ধরনের অন্যায় যেন সমাজে বারবার না ঘটে, সেই লক্ষ্যেই সবাইকে সতর্ক করতে সত্য ঘটনা নিয়ে কাজ করি।
সিনেমা নির্মাণ করতে চান বিডিআর হত্যাকা- নিয়েরায়হান রাফী
বিডিআর হত্যাকা- নিয়ে সিনেমা নির্মাণ করতে চান নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব সিরিজ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। বরগুনার আলোচিত রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে সিনেমা ‘পরাণ’...