‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া মোনা সিংও সেই একই পন্থা অবলম্বন করেছেন। বর্তমানে সিনেমা ও ওটিটি—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করা মোনা মাঝে অভিনয় থেকে দূরে ছিলেন। সেই সময়েই তিনি ডিম্বাণু সংরক্ষণ করান।
সেই অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘শুরুর তিন থেকে ছয় মাস খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। শরীরে বাইরে থেকে হরমোন ঢোকানো হয়, ফলে পেট ফেঁপে যাওয়া বা শারীরিক অস্বস্তি হতে পারে। তবে এই কষ্টটা সাময়িক।’ মোনা আরও জানান, ডিম্বাণু সংরক্ষণ করানোর ফলে মাতৃত্বের সিদ্ধান্ত নিজের হাতে থাকে। তবে প্রক্রিয়াটি মোটেই সহজ ছিল না।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসা মোনা সিং এখনো মাতৃত্বের স্বাদ গ্রহণ করেননি। আপাতত ক্যারিয়ারে পুরো মনোযোগ তার। এদিকে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ৩০ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করলেও মা হন ২০২২ সালে।