calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অভিনেতা হাসান জাহাঙ্গীর মৌসুমীকে বিয়ের গুজব প্রসঙ্গে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেতা হাসান জাহাঙ্গীর মৌসুমীকে বিয়ের গুজব প্রসঙ্গে যা বললেন

অনেকদিন ধরে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এই অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:৫৪
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০৭ বার পঠিত

এছাড়া মানহানি মামলার হুশিয়ারি দিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘দেখেন, এআই দিয়ে ছবি বানিয়ে দিয়ে, আমাদের হাজবেন্ড-ওয়াইফ বানিয়ে দিয়ে সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধু-বান্ধবরা ফোন করে জানতে চাইছে আমাদের সম্পর্ক কেমন যাচ্ছে। আমার আত্মীয়-স্বজনরা ফোন করে জানতে চাইছে, আমি মৌসুমীকে বিয়ে করেছি কিনা। কী একটা অবস্থা! 

এসব ভিউ দিয়ে টাকা বানিয়ে আপনারা কী করবেন? আপনারা ভালো নিউজ করেন, উৎসাহ দেন। শুধু বাংলাদেশ নয়, এটা আরও অন্যান্য দেশ থেকেও ছড়ানো হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব। এছাড়া আমি ১০ কোটি টাকার মানহানি মামলা করব, যদি আজকের পর থেকে এমন কোনো নিউজ বা ভিডিও ছড়ানো হয়। মামলা করব সাইবার সুরক্ষা আইনে।’ 

এসব গুজবে মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানীর মতামত কী? তা নিয়েও মুখ খোলেন জাহাঙ্গীর। তিনি বলেন, ‘নিন্দুকের কথা নিয়ে আর কী বলবেন, এই বয়সে এসে কি আবার বিবাহ করা যায়, এটা কি আমাদের বিবাহের বয়স? তাছাড়া ওমর সানী ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে।  কিছুদিন আগেও আমি তাকে নিয়ে একটা ওয়েব সিরিজ করলাম। তাদের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের। পারিবারিক সম্পর্ক আমাদের।’ 

নাটকের জনপ্রিয়তা প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘যে প্রোডাকশনটা করে আমেরিকার মতো জায়গায় এত রেসপন্স, ওখানেও মানুষজনের মুখে মুখে এই নাটকের গল্প। যেটা একটি বার্তা প্রদান করে, যে গল্পে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় স্বামী তার স্ত্রীকে চাকরি দিয়েছেন, এরপর সেটার পরিণতি কী হয়েছে। গল্পটা মানুষ পছন্দ করেছে। আমেরিকায় অন এয়ার হয়েছে, দেশের জিটিভিতেও প্রচার হয়েছে। আরো তিনটা চ্যানেলে প্রচার হয়েছে।’