calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / খারাপ সময়ে চিনলাম তারে:,কে আপন কে পর নুসরাত ফারিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

খারাপ সময়ে চিনলাম তারে:,কে আপন কে পর নুসরাত ফারিয়া

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া বহু চড়াই-উতরাই পার করে আজ ঝলমলে উজ্জ্বল জীবনে এসে দাঁড়িয়েছেন। জুলাই আন্দোলনপরবর্তী সময়ে তার জীবনে থানা পুলিশ ঘটে যাওয়া অনেক ঘটনাই পার করে এসেছেন তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:০৫
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬৭ বার পঠিত

সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে এক সাক্ষাৎকারে হাজির হয়ে সেই পর্দার পেছনের গল্প আর জীবনের কঠিন সময়ের কথা এবং প্রেম, বিয়েসহ সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। নিজের জীবনের দর্শন ও অজানা অভিজ্ঞতার কথা অকপটে বললেন নুসরাত ফারিয়া। 

জীবনে চলার পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতার কথা বলেছেন অভিনেত্রী। কে আপন কে পর চিনলাম উল্লেখ করে তিনি বলেন, জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে— কে আপন আর কে পর।

এর আগে ভালোবাসা দিবসে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় নুসরাত ফারিয়া বলেছিলেন— সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। তিনি বলেন, নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসা নয়, বরং নিজের ভালো থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। সেই দর্শনে আজও অটল তিনি অটল বলে জানান অভিনেত্রী।

নিজের নাম নিয়ে এক মজার তথ্য শেয়ার করে নেন অভিনেত্রী। তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও সেতু নামেই পরিচিত।

উল্লেখ্য, অভিনেত্রী নুসরাত ফারিয়ার এ সাক্ষাৎকারটি আজ শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচার করা হবে। ১০০ মিনিট ব্যাপ্তির এ  বিশেষ পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের নবম পর্বটি প্রযোজনা করেছেন জেডআই ফয়সাল।