calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অভিনেত্রী মিম স্লিভলেস গাউনে এক আবেদনময়ী রূপে ধরা দিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেত্রী মিম স্লিভলেস গাউনে এক আবেদনময়ী রূপে ধরা দিলেন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল' সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের নজরে আসেন। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। নিজের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০১:৫৫
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮১ বার পঠিত

তবে এবার অভিনয় নয়, সামাজিক মাধ্যমে তার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন অভিনেত্রী। তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন তিনি। কয়েক দিন আগেও বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্ত-অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি; যেখানে নিজেকে আবার নতুনরূপে মেলে ধরেছেন অভিনেত্রী। 

সামাজিক মাধ্যমে রোববার দুপুরে সেই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ সাড়া ফেলে দেন বিদ্যা সিনহা মিম। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। ছবিগুলোতে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, আর চোখের চাহনিতে ছিল আত্মবিশ্বাস। পোস্ট করা ছবির ক্যাপশনে বিদ্যা সিনহা মিম লিখেছেন— ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।

অভিনেত্রীর সেই লুক দেখে সামাজিক মাধ্যম নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসা করেছে ন। তার পোস্টের মন্তব্যের ঘর ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বর্তমানে বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে তার নতুন সিনেমা ‘মালিক’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। 

'মালিক' সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি শেষে আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী। তার বিপরীতে আছেন আরিফিন শুভ। এ সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটির মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। 

tag ট্যাগ: #মিম